সারাদেশ

নৈতিক ও আধুনিক শিক্ষার মানদন্ডে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম -আনু এমপি

সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, নৈতিক ও আধুনিক শিক্ষার মানদন্ডে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম। মাদ্রাসা শিক্ষার্থীরা ধর্মীয় ও নৈতিক শিক্ষায় বেড়ে উঠার কারণে তাদের মাঝে যেমন নৈতিকতা বোধের সৃষ্টি হয়। তেমনি মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নের ফলে শিক্ষার্থীরা এখান থেকে ভালো ফলাফলের মাধ্যমে মেধা তালিকায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া উপজেলার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

এমপি আরও বলেন, পর্যায়ক্রমে শোলাকুড়া মাদ্রাসায় ফাজিল ও কামিল চালু করা হবে। যাতে উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থীদের বাহিরে যেতে না হয়। এছাড়াও মাদ্রাসার উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হবে। মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে তারেক রহমানের সরকার।

শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মো. এনতাজ আলীর সভাপতিত্বে এসময় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোতাররফ হোসেন, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম, আলহাজ্ব রেজাউল করিম বাবলু, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মো. আনিছুর রহমান, রফিকুল ইসলাম, নুর হোসেন নাইচ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মিন্টু, যুগ্ম আহ্বায়ক কাজল সরকার, সিংড়া কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আলী আকবর, মাদ্রাসার প্রভাষক এ বি এম শাহজাহান আলী, মাওলানা সাদরুল উলা, আব্দুর রউফ, সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম, আব্দুল মমিন, মো. মকলেছুর রহমান, আব্দুল মতিন, মাদ্রাসার সাবেক ছাত্র মো. আব্দুল মন্নাফ, মাওলানা ওমর ফারুক অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button