আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী পালিত

আবু বকর সিদ্দিক বক্কর,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

“অসাম্প্রদায়িক চেতনায় বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মানে ঐক্যবদ্ধ হোন” শ্লোগানকে প্রতিপাদ্য করে বগুড়া জেলার আদমদীঘি উপজেলাতে উৎসব মূখর পরিবেশে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বর্ণাঢ্য আয়োজনে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মাষ্ঠমী পালিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দির ও তালসন কেন্দ্রীয় কালী মন্দির থেকে মঙ্গল শোভযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অপর দিকে সান্তাহার পৌর শহরের রথবাড়ী এলাকার রাধা মাধব মন্দির ও রেলওয়ে মন্দির এবং চাঁপাপুর ইউপি’র কাঞ্চন পুর রাধা গোবিন্দ মন্দিরের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে পৃথক পৃথক এসব মঙ্গল শোভাযাত্রা’য় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, পুজা উদযাপন পরিষদের উপদেষ্ঠা বাদল মৈত্র, উদয় সরকার, সুভাষ ঘোষ,, নিতিশ পাল, সুশীল ঘোষ, পুজা উদযাপন ঐক্য ফ্রন্টের যুগ্ম-আহবায়ক মৃনাল সরকার, ঐক্য ফ্রন্ট নেতা কানাই প্রামানিক, সান্তাহার ঐক্য ফ্রন্টের সভাপতি রাকেশ সাহা, উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতা প্রদীপ সরকার, রাজ কুমার সাহা মিন্টু, উত্তম ঘোষ, মদন সরকার, লক্ষন সরকার, অরুন সরকার, আনন্দ পাল, ব্যাটেল মৈত্র, জগাই কুন্ডুসহ সনাতন ধর্মালম্বী শতশত ভক্তবৃন্দ মঙ্গল শোভাযাত্রা’য় অংশ গ্রহণ করেন। এছাড়াও শ্রীকৃষ্ণের ৫২৫২ তম জন্মষ্ঠমী উপলক্ষে বিভিন্ন মন্দিরে কৃষ্ণ পুজা, ধর্মীয় আলোচনা, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, কীর্তন ও প্রসাদ বিতরণ করা হয়।



