সোনাতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে আলোচনা সভা ও মহড়া

মিনাজুল ইসলাম

বগুড়ার সোনাতলা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে “ঘর থেকে শুরু করি,দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী রেফাউল আজমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক,জোড়গাছা ইউপির চেয়ারম্যান গোলাম রব্বানী,দিগদাইড় ইউপির চেয়ারম্যান সহিদুল হক,পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম, সেলিম রেজা বাবলা,উপজেলা কৃষক দলের আহবায়ক ইমদাদুল হক বাদশা,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহ মোঃ শাহেদুর রহমান, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার আকরামুল হোসেন, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা সাহিদা আক্তার। দিবসটি উপলক্ষে স্হানীয় সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ে মাঠে শিক্ষার্থীদের উপস্থিতিতে মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ার মাধ্যমে দুর্যোগে ক্ষয়ক্ষতি কমানো,অগ্নিকাণ্ড প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়াও কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তৎক্ষনাৎ পদক্ষেপ গ্রহণ ও জানমালের ক্ষয়ক্ষতি কমানোর কৌশল তুলে ধরা হয়।



