বগুড়ার খবরশিক্ষা

সরকারি নাজির আখতার কলেজের নবীন শিক্ষার্থীদের বরণ করলো ছাত্রদল

স্টাফ রিপোর্টার

সোনাতলায় সরকারি নাজির আখতার কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করলো সোনাতলা উপজেলা ও পৌর ছাত্রদল। বুধবার সরকারি নাজির আখতার কলেজে এই নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সরকারি নাজির আখতার কলেজ ছাত্রদলের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে নবীন বরণ প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনাতলা পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তাকবির । বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালুয়াহাট ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি লিমন ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক এম,আর হাসান রিয়াদ, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এবি হালিম, ছাত্রনেতা মোহাম্মদ ইমরান ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি নাজির আখতার কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম বাধন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button