সোনাতলা সদর ইউনিয়নের ৫টি পূজামণ্ডপ পরিদর্শন শেষে অনুদান দিলেন কৃষক দল সভাপতি এমদাদুল হক বাদশাহ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বগুড়ার সোনাতলা সদর ইউনিয়নের পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে অনুদান প্রদান করেছেন উপজেলা কৃষক দলের সভাপতি মো. এমদাদুল হক বাদশাহ।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গোৎসবের নবমী তিথিতে তিনি সদর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজামণ্ডপগুলোর আয়োজকদের হাতে অনুদান প্রদান করেন।
পরিদর্শনকালে মো. এমদাদুল হক বাদশাহ পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও আয়োজন ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতি সবার মাঝে ছড়িয়ে পড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি জিয়াউর রহমান জুয়েল, ৮ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি সামিউল ইসলাম, কৃষক নেতা ও ডেটেনারি চিকিৎসক মো. রিপন, সাধারণ সম্পাদক মো. ইকবাল, যুবনেতা বিপ্লব মাস্টার, যুবনেতা ফুলমিয়া এবং ৪ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি মো. সবুজসহ কৃষক দল ও স্থানীয় নেতাকর্মীরা।
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।



