বগুড়ার খবরশিক্ষা

সরকারি আজিজুল হক কলেজের সাধারণ শিক্ষার্থীদের ভরসা ছাত্রদল নেতা আবু নাসের লিখন

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার ঐতিহ্যবাহী সরকারি আজিজুল হক কলেজের সাধারণ শিক্ষার্থীদের যেকোনো সমস্যা, অধিকার আদায় ও মানবিক সংকটে নিয়মিত পাশে দাঁড়িয়ে প্রশংসা কুড়াচ্ছেন কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আবু নাসের লিখন। কলেজে সক্রিয় রাজনীতির পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তরুণ এই ছাত্রনেতা।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, সাধারণ শিক্ষার্থীদের আবাসন সমস্যা, একাডেমিক যেকোনো জটিলতা কিংবা যৌক্তিক দাবি আদায়ে লিখন সবসময় অগ্রণী ভূমিকা পালন করেন। সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং ক্যাম্পাসে একটি সুস্থ, সুশৃঙ্খল ও পঠন-পাঠনের উপযোগী পরিবেশ বজায় রাখাই তার মূল লক্ষ্য।

এ বিষয়ে আবু নাসের লিখন জানান, “রাজনীতি মানেই কেবল পদ-পদবি নয়, রাজনীতি হলো সেবার মাধ্যম। আমি সাধারণ শিক্ষার্থীদের একজন হয়ে সবসময় তাদের পাশে থাকতে চাই। তাদের যেকোনো প্রয়োজনে এগিয়ে আসা এবং তাদের অধিকার রক্ষা করাই আমার ছাত্ররাজনীতির মূল অনুপ্রেরণা। আগামী দিনেও সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীদের কল্যাণে এবং তাদের অধিকার আদায়ে আমি রাজপথে ও ক্যাম্পাসে সক্রিয় থাকব।”

ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা জানান, আবু নাসের লিখন কেবল একজন রাজনৈতিক নেতাই নন, বরং শিক্ষার্থীদের যেকোনো বিপদে-আপদে তাকে বড় ভাই হিসেবে পাশে পাওয়া যায়। তার এই ইতিবাচক ও ছাত্রবান্ধব রাজনীতি ক্যাম্পাসে ছাত্রদলের ভাবমূর্তি আরও উজ্জ্বল করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button