শিক্ষা

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ সোনাতলা উপজেলা পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় প্রথম তাসফিয়া

স্টাফ রিপোর্টার

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ সোনাতলা উপজেলা পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় (ইংরেজি) প্রথম স্থান অধিকার করেছে পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, সোনাতলার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাসফিয়া নাওয়াল। ২৪ মে, রবিবার সোনাতলায় উপজেলা পর্যায়ের এই চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাসফিয়া নাওয়াল বগুড়া বার্তার প্রকাশক মোঃ আবু রায়হান ও দহিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলিফ লায়লার একমাত্র কন্যা।
তাসফিয়া নাওয়ালের সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন বগুড়া বার্তা সম্পাদক ইকবাল কবির লেমনসহ বগুড়া বার্তা পরিবার।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button