বগুড়ার খবর

সোনাতলায় নিখোঁজ অটোচালকের লাশ উদ্ধার

মিনাজুল ইসলাম

বগুড়ার সোনাতলায় রাস্তার পাশে নিখোঁজ অটোচালক আব্দুর রহমান (১৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভেলুরপাড়া- লোহাগাড়া নয়াপাড়া এলাকায় একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহমান গাবতলী উপজেলার গোয়ালপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে। সে অটোরিকশা চালাত।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা স্থানীয়দের বরাত দিয়ে বলেন, মঙ্গলবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় আব্দুর রহমান। এরপর সে আর বাড়ি ফেরেনি। বুধবার সকালে লোহাগাড়া নয়াপাড়া এলাকায় একটি ডোবার মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button