বগুড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরীতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে আজ (২০ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১২:০০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “করতোয়া” বগুড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরীতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তৌফিকুর রহমান , জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বগুড়া। তিনি ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতকে সক্রিয় করার মাধ্যমে স্থানীয় জনসাধারণের বিচারিক সেবা নিশ্চিত করতে উপস্থিত সকলকে গ্রাম আদালত সম্পর্কে প্রচারনামূলক কার্যক্রম পরিচালনার উপর গুরুত্ব আরোপ করেন। সভায় সভাপতিত্ব করেন জনাব রাজিয়া সুলতানা, উপপরিচালক, স্থানীয় সরকার, বগুড়া। সভায় উপস্থিত ছিলেন জনাব মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, বগুড়া, জনাব মোঃ সাহাবুদ্দীন সরদার, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, মুহা. মাহফুজা রহমান, সিনিয়র তথ্য অফিসার, বগুড়াসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক জনাব মোঃ আহসান হাবীব নয়ন বগুড়া জেলার গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতির চিত্র উপস্থাপন করেন। এসময় তিনি গ্রাম আদালত কি, গ্রাম আদালতের গঠন, গ্রাম আদালতের সুবিধা, গ্রাম আদালতের আইনি ভিত্তি এবং গ্রাম আদালত সম্পর্কে প্রচার-প্রচারণা পরিচালনায় জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের করণীয় বিষয়ে উপস্থাপন করেন।



