বগুড়ার খবর

সোনাতলা রেলস্টেশন প্ল্যাটফর্মে বৃদ্ধ ও অসুস্থ মানুষের ওঠানামার সুবিধার্থে র‌্যাম্প নির্মাণের দাবিতে সোনাতলা নাগরিক কমিটির স্মারকলিপি পেশ

স্টাফ রিপোর্টার

সোনাতলা রেলস্টেশন প্ল্যাটফর্মে বৃদ্ধ ও অসুস্থ মানুষের ওঠানামার সুবিধার্থে র‌্যাম্প নির্মাণের দাবিতে মহাব্যবস্থাপক পশ্চিমাঞ্চল রেলওয়ে, রাজশাহী বরাবর স্মারকলিপি প্রদান করেছে সোনাতলা নাগরিক কমিটি।
২১ সেপ্টেম্বর সোমবার দুপুরে সোনাতলা রেলস্টেশনে রেলওয়ে স্টেশন মাষ্টার রবিউল ইসলামের মাধ্যমে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়। স্মারকলিপি প্রদান করেন সোনাতলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সোহেল আহমেদ খান। এ সময় উপস্থিত ছিলেন সোনাতলা নাগরিক কমিটির নির্বাহী সদস্য সাংবাদিক ইকবাল কবির লেমন, রাকিবুল হাসান, সম্পাদক মণ্ডলীর সদস্য শফিউল্লাহ শফি, প্রভাষক গোলাম রব্বানী, এম এম মেহেরুল, সাংবাদিক আব্দুর রাজ্জাক, মিনাজুল ইসলাম, বায়তুল খান প্রমূখ।
বিপুল সংখ্যক রেলযাত্রীর সুবিধার কথা বিবেচনা করে রেলওয়ে কর্তৃপক্ষ সোনাতলা স্টেশনকে আধুনিক সুযোগ সুবিধার আওতায় আনার কাজে হাত দিয়েছে। উন্নয়নকাজের অংশ হিসেবে সোনাতলা রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম বেশ উঁচু করা হয়েছে।  উঁচু প্ল্যাটফর্মে ওঠানামা করার ক্ষেত্রে সাধারণ যাত্রীদের কোন অসুবিধা না হলেও বিড়ম্বনায় পড়েছে বয়োবৃদ্ধ ব্যক্তি, রোগী এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা।
সোনাতলা নাগরিক কমিটি প্রদত্ব স্মারকলিপি গ্রহণকালে সোনাতলা রেলওয়ে স্টেশন মাস্টার রবিউল ইসলাম বলেন, ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি আমাদের নজরে এসেছে। এ বিষয়ে যাত্রীদের দাবির কথা আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর ব্যবস্থা করছি। আশা করি এই জনগুরুত্বপূর্ণ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button