বগুড়ার খবর

সাঘাটায় বিএনপির প্রার্থী বাছাইয়ে উত্তাপ, বিদ্রোহীদের নিয়ে থাকছে কঠোর বার্তা

জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে গাইবান্ধার সাঘাটায় বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বাছাই নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে ঘুড়িদহ ব্যাতিত ৯ টি ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নাম সংগ্রহ ও যাচাই-বাছাই চলছে। একাধিক নাম থাকায় মনোনয়ন ঘিরে তৃণমূলে শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ।
দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূলের মতামত, সাংগঠনিক ভূমিকা, জনপ্রিয়তা, ভোটারদের গ্রহণযোগ্যতা ও দলের প্রতি আনুগত্য বিবেচনায় নিয়ে সম্ভাব্য
প্রার্থীদের তালিকা করা হচ্ছে। পরে দলীয় প্রক্রিয়া অনুসরণ করে একজনকে চূড়ান্ত করার কথা রয়েছে।
আলোচনায় থাকা সম্ভাব্য প্রার্থীদের মধ্যে- পদুমশহরে- শাহীনুর আলম ও জিসান; ভরতখালীতে- মজিদুল ইসলাম টিক্কা ও মুঞ্জুরুল ইসলাম; সাঘাটায় আতিকুর রহমান ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ; মুক্তিনগরে সাবেক চেয়ারম্যান মঈন প্রধান লাবু; কচুয়ায় শাহজাহান আলী, হাফিজুর রহমান ও বর্তমান চেয়ারম্যান লিয়াকত আলী; হলদিয়ায় ওমর আলী, আব্দুল মমিন মিয়া ও মতিয়ার রহমান; জুমারবাড়ীতে বর্তমান চেয়ারম্যান আমিরুল ইসলাম, আবু তাহের ও মুকুল মিয়া; কামালেরপাড়ায় আহম্মদ কবীর শাহীন, মামুনুর রশিদ ও মিজানুর রহমান এবং বোনারপাড়ায় জসিউল করিম পলাশ ও শামীম মন্ডল। তবে এসব নাম এখনো সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে; দলীয়ভাবে চূড়ান্ত নয়। ইতোমধ্যে কামালেরপাড়াসহ কয়েকটি ইউনিয়নে একক প্রার্থী বাছাই নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শুরু হয়েছে। উপজেলার বিএনপির নেতাদের স্পষ্ট
বার্তা-ব্যক্তি নয়, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। চূড়ান্ত প্রার্থীর বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়া বা দলীয় প্রার্থীর বিরোধিতা করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে এমন সতর্ক বার্তাও দেওয়া হচ্ছে সম্ভব্য প্রার্থীদের । এদিকে সম্ভাব্য প্রার্থীরাও নিজেদের অবস্থান শক্ত করতে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও গণসংযোগ বাড়িয়েছেন।
সব মিলিয়ে সাঘাটার বিএনপিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন- ৯ ইউনিয়নের একাধিক নাম থেকে শেষ পর্যন্ত কারা পাচ্ছেন দলীয় সমর্থন? আর
মনোনয়নবঞ্চিতদের কতটা ঐক্যবদ্ধ রাখা সম্ভব হবে ? এনিয়েও চলছে নানা জলপনা-কল্পনা! প্রার্থী চূড়ান্ত হলেই মিলবে এসব প্রশ্নের উত্তর। তবে তার আগেই
মনোনয়নকে ঘিরে সাঘাটার ৯ ইউনিয়নে বিএনপির রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button