বগুড়ার খবর

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সোনাতলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

বগুড়া জেলার সোনাতলায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জানাগেছে, ১৪ মে ২০২৬ ইং বৃহস্পতিবার সোনাতলা নাগরিক কমিটির উদ্যোগে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধের ধারাবাহিক কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। সকাল ১০ টায় মহেশপাড়া আব্দুল মান্নান বালিকা বিদ্যালয় ও কলেজের হল রুমে সাবেক অধ্যক্ষ, তেকানী চুকাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল হক মাস্টারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা নাগরিক কমিটির আহ্বায়ক ও সাবেক জেলা দায়রা জজ অরূপ কুমার গোস্বামী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাক্ষ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. তাসলিমা আক্তার, সাবেক ব্যাংকার তারাজুল ইসলাম, কলেজের অধ্যক্ষ্য সাইদুর রহমান, নাগরিক কমিটির সদস্য শফিউল্লাহ শফি, খালেদা আক্তার নয়ন তারা, উজ্জল মুন্সী, শরিফুল ইসলাম, মোতাহার হোসেন, সোনাতলা পৌরসভার সাবেক কাউন্সিলর কুলসুম বেগম প্রমুখ। বেলা সাড়ে ১১টায় তেকানী এ এম উচ্চ বিদ্যালয়ে স্কুলের প্রধান শিক্ষক মোকাররম হোসেন আকন্দেও সভাপতিত্বে অনুরূপ আরো একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধের মূল্য প্রবন্ধ পাঠ করেন আহসান হাবিব নয়ন। মতবিনিময় সভা শেষে স্কুল প্রাঙ্গণে একটি করে কৃষ্ণচূড়া গাছ লাগানো হয়।
উল্লেখ্য স্বেচ্ছাব্রতী সংগঠন সোনাতলা নাগরিক কমিটি ২০০৮ সাল থেকে সোনাতলা উপজেলার জনগণের নাগরিক অধিকার নিশ্চিত কল্পে ১২ দফার আন্দোলন চালিয়ে যাচ্ছে। ১২ দফার আন্দোলনের ধারাবাহিকতায় সোনাতলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা পরিচালনা করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button