সারাদেশ

মোটরসাইকেলের উপর প্রস্তাবিত অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে বগুড়ায় জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

শিমন আহম্মেদ বাদল

মোটরসাইকেলের উপর প্রস্তাবিত অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে রবিবার বগুড়ার সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পরে একই দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। বগুড়া অল বাইকার্স কমিউনিটি নামের একটি সংগঠনের উদ্যোগে এই কর্মসূচিগুলো পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, মোটরসাইকেল সাধারণ মানুষের প্রয়োজনীয় বাহন। বাইকার সমাজের অধিকার ও স্বার্থ রক্ষায় আমরা সবসময় ঐক্যবদ্ধ। সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় নিয়ে এই অতিরিক্ত কর প্রত্যাহারের পদক্ষেপ থেকে তারা সরকারকে সরে আসার আহ্বান জানান।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button