বগুড়ার খবরশিক্ষা

হরিখালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলামের অকাল মৃত্যুঃ এলাকায় শোকের ছায়া, বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার

সোনাতলার হরিখালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে বগুড়া শহীদ জিয়াউর রহমান কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৪-০৫-২৬) সকাল ৮ টা ১৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আসর হরিখালী উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
বুধবার দুপুরে দায়িত্বরত অবস্থায় হরিখালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ ক্যাম্পাসে আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম। দ্রুত তাঁকে অ্যাম্বুলেন্সে করে টিএমএসএস রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। সেখানে অবস্থার উন্নতি না হলে তাঁকে ডাক্তারের পরামর্শে শহীদ জিয়াউর রহমান কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।
হরিখালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সদা হাস্যোজ্জ্বল অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলামের অকাল মৃত্যুতে শিক্ষক সমাজসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হরিখালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলামের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলাম, বয়ড়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ, বয়ড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ নিলুফা ইয়াসমিন, জালাল উদ্দিন মেমোরিয়াল টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আহসানুল মোমেনীন সোহেল, মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই, হরিখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মাসুদ, মেগা হেক্সা ফিডস লিমিটেড এর এজিএম কৃষিবিদ এনামুল হক, টিজিএসএস চেয়ারম্যান ছাইফুল ইসলাম, বগুড়া বার্তা সম্পাদক ইকবাল কবির লেমন ও প্রকাশক আবু রায়হান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button