বগুড়ার খবরশিক্ষা
সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মনোনিত হলেন রুহুল আমিন রঞ্জু

স্টাফ রিপোর্টার

বগুড়ার সোনাতলা উপজেলার সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মনোনিত হলেন সোনাতলা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রঞ্জু। গত ১১ নভেম্বর, ২০২৬ তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড রাজশাহী’র চেয়ারম্যান এর আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী’র বিদ্যালয় পরিদর্শক মোঃ শামীম হাসান স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ছয় মাসের জন্য এই অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নব মনোনিত অ্যাডহক কমিটির সভাপতি রুহুল আমিন রঞ্জু জাহানাবাদ আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক। পাশাপাশি তিনি সোনাতলার স্বনামধন্য টাটা ক্লিনিকের পরিচালনা পরিষদের সদস্য। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে জড়িত।



