বগুড়ার খবরশিক্ষা

সোনাতলা’র বাগবাড়ী বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা লিয়াকত আলী হলেন প্রতিষ্ঠানটির অ্যাডহক কমিটির সভাপতি

স্টাফ রিপোর্টার

সোনাতলা’র বাগবাড়ী বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী লিয়াকত আলী হলেন প্রতিষ্ঠানটির অ্যাডহক কমিটির সভাপতি। ১৯ নভেম্বর, ২০২৬ তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড রাজশাহী’র চেয়ারম্যান এর আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী’র বিদ্যালয় পরিদর্শক মোঃ শামীম হাসান স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ছয় মাসের জন্য এই অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। শিক্ষানুরাগী লিয়াকত আলী দীর্ঘদিন ধরে বিদ্যালয়টির প্রতিষ্ঠা ও শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে নতুন উদ্যোগ নেওয়া সম্ভব হবে এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button