বগুড়ার খবর

ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রাকিবুল ইসলাম ধুনট প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ককটেল হামলার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি সদস্য নবাব আলী মন্ডল (৫১)। গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি উপজেলার নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ।
‎পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে নবাব আলী মন্ডলকে তাঁর নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ী (বুড়ীর ভিটা) গ্রামের মৃত আবুল হোসেন মন্ডলের ছেলে।

‎ধুনট থানার মামলা সূত্রে জানা যায়,  মামলাটির তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে কার্যক্রম অব্যাহত রয়েছে। এ মামলায় আরও কয়েকজন আসামি রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
‎ধুনট থানার সেকেন্ড অফিসার (এসআই) নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া নবাব আলী মন্ডলকে শনিবার সকালে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

‎

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button