বগুড়ার খবর

সোনাতলার কাচারীবাজার-সরলিয়া রাস্তার বেহালদশা, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

স্টাফ রিপোর্টার

সোনাতলা উপজেলার তেকানী চুকাই নগর ইউনিয়নের অন্তর্গত কাচারী বাজারের পূর্ব পাশে সেতু সংলগ্ন থেকে পূর্ব দিকে সরলিয়া পর্যন্ত ব্যস্ততম রাস্তাটির বেহালদশায় নিমজ্জিত হয়ে পড়েছে। এলজিইডির আওতাধীন রাস্তাটির দৈর্ঘ্য ২.৭০০ কিলোমিটার। শিক্ষার্থী,কৃষক ও ব্যবসায়ীসহ নানা শ্রেণি পেশার মানুষ এ রাস্তা দিয়ে পূর্ব তেকানী, চুকাই নগর,চর চুকাইনগর ও মহেশপাড়া-সহ আরো কয়েক গ্রামের মানুষ চলাচল করেন। কয়েক বছর আগে কিছু দূর পর্যন্ত রাস্তায় হেরিং করা হলেও বর্তমানে তাও আর দৃশ্যমান হয় না। বন্যা এলেই প্রায় সম্পূর্ণ রাস্তা পানিতে তলিয়ে যায়। বৃষ্টির পানিতে রাস্তাটি কাদায় ও খরা মৌসুমে ধুলাবালিতে হয়ে যায় একাকার। বন্যা ও অতি বৃষ্টির পানির ¯্রােতে রাস্তার অনেক স্থানে খানাখন্দে পরিণত হয়। যা এখনও বিদ্যমান। রাস্তার এমতাবস্থা হওয়ায় ঘোড়ারগাড়ি, ভ্যান,সিএনজি ও সাইকেল প্রভৃতি যানবাহন যোগে যাত্রী, কৃষিপণ্য ও অন্যান্য মালামাল নিয়ে চলাচল করা ভীষণ কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তেকানী চুকাইনগর এলাকার আহসান হাবীব নয়ন, আব্দুল জলিল, নজরুল ইসলাম ও আজাদুল ইসলাম সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে রাস্তাটির প্রস্থ বৃদ্ধি ও উঁচু করে আরসিসি আকারে ঢালাইয়ের দাবি জানেিয়ছেন।
উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেছেন বেহাল এই রাস্তা মানসম্মত করতে প্রকল্প তৈরি করে তা অনুমোদনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে রাস্তার কাজ শুরু করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button