বগুড়ার খবর

প্রধানমন্ত্রী তারেক রহমান এর ৬২ তম জন্মদিনে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের পক্ষে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান এর ৬২ তম জন্মদিন উপলক্ষে অসহায় ব্যক্তিদের মাঝে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ২০ নভেম্বর, শুক্রবার বিকালে সোনাতলা উপজেলার পৌর সদরের আগুনিয়াতাইড় গ্রামে এই আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের পক্ষে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান সৌরভ।

এ সময় উপস্থিত ছিলেন সোনাতলা পৌর ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহরিয়ার শ্রাবণ, ছাত্রদল নেতা সৌমিক, জিয়ন, অমিত, পাপ্পুসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button