জাতীয়

সফলতার ৭ম বর্ষে আলোকিত বগুড়া

নিজস্ব প্রতিবেদক

২১ জুলাই ২০২০—এ যাত্রা শুরু। ক্যালেন্ডারের পাতা বদলায়। আসে নতুন দিন নতুন বছর। আজ ২১ জুলাই ২০২৬। অর্থাৎ ক্যালেন্ডারের পাতা গুনে গুনে ‘আলোকিত বগুড়া’ পার করেছে ছয়টি বছর।

ছয় বছরের অদম্য যাত্রা পূর্ণ করে ৭ম বর্ষে পা দিয়েছে উত্তরাঞ্চলের বহুল প্রচারিত অনলাইন নিউজপোর্টাল ‘আলোকিত বগুড়া’। একই সঙ্গে—সত্য প্রকাশের অঙ্গীকারের মধ্য দিয়ে অর্জন করেছে বিশ্বাসযোগ্যতা।

যাত্রা শুরুর পর থেকে আস্থার সঙ্গে যারা আলোকিত বগুড়া’র সঙ্গে আছেন তাদের সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন।

আগামী দিনে ‘আলোকিত বগুড়া’ আরও বেশি মানসম্পন্ন সংবাদ প্রকাশের লক্ষ্যে কাজ করবে। পাশাপাশি, পাঠকদের জন্য নতুন নতুন সেবা চালু করার পরিকল্পনা রয়েছে।

এ প্রসঙ্গে আলোকিত বগুড়া’র প্রতিষ্ঠাতা ও প্রকাশক এম.টি.আই স্বপন মাহমুদ বলেন, আলোকিত বগুড়া আমাদের সবার ভালোবাসার প্রতিষ্ঠান। পত্রিকার শুরু থেকে আস্থার সঙ্গে যারা আলোকিত বগুড়া’র সঙ্গে আছেন তাদের সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা। আমাদের তরুণ ও উদ্যমী সাংবাদিকরা প্রতিষ্ঠালগ্ন থেকে সততার সঙ্গে বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে যাচ্ছে। বরাবরই এই প্রতিশ্রুতি মাথায় রেখে তারা আগামীতেও কাজ করে যাবে।’

তিনি আরও বলেন, ‘আমরা খুশি যে, ৬ বছর পূর্ণ করেছি। আমরা আমাদের পাঠকদের কাছে কৃতজ্ঞ, যারা আমাদের এই সাফল্য অর্জনে সাথে থেকে সাহায্য করেছেন। আগামী দিনে আমরা আরও ভালো কাজ করার চেষ্টা করব।’

আলোকিত বগুড়া’র উপদেষ্টা সম্পাদক শহিদুল ইসলাম সাগর বলেন, ‘আলোকিত বগুড়া’আমাদের সবার ভালবাসার প্রতিষ্ঠান। অনলাইন সংবাদমাধ্যমগুলোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে নির্ভুল তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়া। ‘আলোকিত বগুড়া’র তরুণ ও উদ্যমী সংবাদকর্মীরা সে দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছে।

সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার—স্লোগানে যাত্রা শুরুর পর দীর্ঘ ৬ বছরের দুর্গম যাত্রাপথে ‘আলোকিত বগুড়া’র পথচলার মূল সহায়ক শক্তি পাঠক, বিজ্ঞাপনদাতা, প্রতিবেদক ও শুভানুধ্যায়ীসহ দেশে-বিদেশে অগণিত সুহৃদ-সহযাত্রীদের ‘আলোকিত বগুড়া’ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button