কাব্যে হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার ২০২৬ এর জন্য মনোনিত হলেন কবি আজাদুর রহমান, কাল জাতীয় জাদুঘরে পুরস্কার প্রদান অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার

কাব্যে হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার ২০২৬ এর জন্য মনোনিত হলেন বগুড়ার সোনাতলার কৃতিসন্তান কবি ও লালন গবেষক ড. আজাদুর রহমান। আগামী ২৮ আগস্ট শুক্রবার বিকাল ৪টায় জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে সাহিত্যের গুরুত্বপূর্ণ এই পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ফরিদপুর সাহিত্য পরিষদের আয়োজনে অনুষ্ঠেয় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদুল হাসান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুরের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা ও বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. ফাতিমা জাহান।
এ বছর কবি হুমায়ুন কবির সাহিত্য পুরস্কারে ভূষিত অন্যরা হলেন- গবেষণায় ড. মোহাম্মদ হান্নান, কথাসাহিত্যে কিযী তাহনিন।



