বগুড়ার খবর

উৎসবমুখর পরিবেশে সোনাতলা নাগরিক কমিটির প্রথম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

উৎসবমুখর পরিবেশে সোনাতলা নাগরিক কমিটির প্রথম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭-০৬-২৬) সোনাতলা পৌর মিলনায়তনে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের শুভ সূচনা করা হয়। এরপর এক বর্ণাঢ্য শোভাযাত্র পৌর সদর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে সোনাতলা নাগরিক কমিটির আহ্বায়ক, সাবেক জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামীর সভাপতিত্বে আলোচনা সভায় সম্মাননীয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব হাফিজার রহমান, বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী আতাউর রহমান মিটন, উগান্ডাস্থ জাতিসংঘের শরনার্থী বিষয়ক কর্মকর্তা আরিফুর রহমান প্রধান ও দৈনিক মাধুকর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোদাচ্ছেরুজ্জামান মিলু। সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক জিয়াউল ইসলাম শানতু। বক্তব্য রাখেন মেগা হেক্সা ফিডস লিমিটেডের এজিএম কৃষিবিদ এনামুল হক, দিশারী’র ব্যবস্থাপনা পরিচালক এম রহমান সাগর ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মাহফুজুল আলম তানভীর। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সালজার রহমান ও অবসরপ্রাপ্ত লে. কর্নেল জিল্লুর রহমান প্রেরিত শুভেচ্ছা বাণী পাঠ করেন সোনাতলা নাগরিক কমিটির সদস্য, সহকারী অধ্যাপক আব্দুর রউফ হিরু ও ঢাকাস্থ সোনাতলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সোহেল রানা খান।
উপস্থিত ছিলেন ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চলের ব্যুরো চিপ হাসিবুর রহমান বিলু।
সম্মেলনের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বগুড়া থিয়েটার। তৃতীয় পর্বে সোনাতলা নাগরিক কমিটির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক জিয়াউল ইসলাম শানতুর সভাপতিত্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এ পর্বে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে সাবেক জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামীকে সভাপতি, সোহেল আহমেদ খানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। শপথ বাক্য পাঠান্তে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতার সমাপ্তি হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন সোনাতলা নাগরিক কমিটির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আহসান হাবীব নয়ন ও সদস্য এম এম মেহেরুল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button