বগুড়ার খবর

সোনাতলা নাগরিক কমিটির প্রথম সম্মেলন উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকা ‘প্রচেষ্টা’র মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার

বগুড়ার সোনাতলা নাগরিক কমিটির প্রথম সম্মেলন উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকা ‘প্রচেষ্টা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন, শুক্রবার বিকেলে সোনাতলা পৌর মিলনায়তনে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্মরণিকা ‘প্রচেষ্টা’র মোড়ক উন্মোচন করেন সোনাতলা নাগরিক কমিটির প্রথম সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক জিয়াউল ইসলাম শানতু, সোনাতলা নাগরিক কমিটির সদস্য সচিব সোহেল আহমেদ খান ও সম্পাদক ইকবাল কবির লেমন। এ সময় উপস্থিত ছিলেন সোনাতলা নাগরিক কমিটির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক শফিউল্লাহ শফি, ঢাকাস্থ সোনাতলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সোহেল রানা খান, সাংগঠনিক সম্পাদক, শাহিদুল ইসলাম মিলন, সোনাতলা নাগরিক কমিটির সদস্য প্রভাষক গোলাম রব্বানী, লেখক-সমাজকর্মী এম এম মেহেরুল, সোনাতলা নাগরিক কমিটির সদস্য মানিক তালুকদার, সাবিরুল ইসলাম, লিটন ইসলাম, মশিউর রহমান ও শামীম হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button