বগুড়ার খবর

সোনাতলা নাগরিক কমিটির প্রথম ত্রিবার্ষিক সম্মেলনে অরূপ কুমার গোস্বামী সভাপতি, সোহেল খান সাধারণ সম্পাদক

স্টাফ রিপোর্টার

সোনাতলা নাগরিক কমিটির প্রথম ত্রিবার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের সর্বসম্মত সিদ্ধান্তে সাবেক জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী সভাপতি ও সোহেল আহমেদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত শনিবার (২৭-০৬-২৬) সোনাতলা পৌর মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সোনাতলা নাগরিক কমিটির আহ্বায়ক, সাবেক জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামীর সভাপতিত্বে আলোচনা সভায় সম্মাননীয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব হাফিজার রহমান, বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী আতাউর রহমান মিটন, উগান্ডাস্থ জাতিসংঘের শরনার্থী বিষয়ক কর্মকর্তা আরিফুর রহমান প্রধান ও দৈনিক মাধুকর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোদাচ্ছেরুজ্জামান মিলু। সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক জিয়াউল ইসলাম শানতু। বক্তব্য রাখেন মেগা হেক্সা ফিডস লিমিটেডের এজিএম কৃষিবিদ এনামুল হক, দিশারী’র ব্যবস্থাপনা পরিচালক এম রহমান সাগর ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মাহফুজুল আলম তানভীর। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সালজার রহমান ও অবসরপ্রাপ্ত লে. কর্নেল জিল্লুর রহমান প্রেরিত শুভেচ্ছা বাণী পাঠ করেন সোনাতলা নাগরিক কমিটির সদস্য, সহকারী অধ্যাপক আব্দুর রউফ হিরু ও ঢাকাস্থ সোনাতলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সোহেল রানা খান।
উপস্থিত ছিলেন ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চলের ব্যুরো চিপ হাসিবুর রহমান বিলু।
সম্মেলনের শেষ পর্বে সোনাতলা নাগরিক কমিটির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক জিয়াউল ইসলাম শানতুর সভাপতিত্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এ পর্বে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button