বগুড়ার খবরশিক্ষা

সোনাতলা মহিলা কলেজে গাছের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর ভিশন- বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে ২৭ আগস্ট দুপুরে সোনাতলা মহিলা কলেজে ছাত্রীদের মাঝে ফলদ, বনজ, ঔষধসহ দুই শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া চারা বিতরণের আগে রোপণ, পরিচর্যা ও গাছের সঠিক যত্ন নেওয়ার বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়। এ সময় গাছের চারা বিতরণ করেন সোনাতলা মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি এ.কে.এম আহসানুল মোমেনীন সোহেল। এ সময় আরো উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম বাদশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খাঁন নিপু ,বালুয়াহাট ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো. তোফাজ্জল হোসেন, গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button