সারাদেশ

সাঘাটায় মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জোবায়ের হাসান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জোবায়ের হাসান সাঘাটা উপজেলার সাকোয়া গ্রামের মো. মীর হোসেন মিন্টুর ছেলে।
সাঘাটা থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার অভিযান চালিয়ে জোবায়ের হাসানকে ৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সাঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, গ্রেপ্তার জোবায়ের হাসানকে আদালতে পাঠানো হয়েছে। সাঘাটা থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ বদ্ধপরিকর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button