সোনাতলায় পল্লী উন্নয়ন দিবস পালিত

স্টাফ রিপোর্টার

বগুড়ার সোনাতলায় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। সোমবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও বি আর ডি বি সোনাতলার উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম,উপজেলা সমবায় দলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, কাবিলপুর কৃষি সমবায় সমিতির আব্দুস সোবহান সরকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাজুল ইসলাম গাজী, উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, পৌর প্রজন্ম দলের সভাপতি শাহনেওয়াজ নয়ন।
অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার রোকসানা।
,



