সোনাতলায় মানবিকতার অনন্য উদাহরণ সৃষ্টি করেছে একঝাক তরুণের সমন্বয়ে গড়ে ওঠা সদগায়ে জারিয়া গ্রুপ “তারুণ্যে তৃপ্তি”

নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলার সোনাতলা থানাধীন হরিখালি হাঁসরাজ গ্রামের শ্রী শুভ প্রসাদ সাহা, পিতা: শ্রী মাখন লাল সাহা, কিডনি সমস্যা জড়িত কারণে কয়েক মাস ধরে ভীষণ অসুস্থ, বর্তমানে কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য তিনি ভারতে অবস্থান করছেন।
শ্রী শুভ প্রসাদ সাহা এর চিকিৎসা জন্য সাদকায়ে জারিয়া সংগঠন ‘তারুণ্যের তৃপ্তি’ ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে।
মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যে তৃপ্তি’। অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের মূল লক্ষ্য।
তারু্ণ্যে তৃপ্তি বিশ্বাস করে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা।
যে কেউ শ্রী শুভ প্রসাদ সাহা’কে নিচের একাউন্টে সরাসরি সাহায্য করতে পারেন।
বিকাশ /নগদ পারসোনাল,
01748113334
ব্যাংক একাউন্ট,
2303934770001
শ্রী শুভ প্রসাদ সাহা,
সিটি ব্যাংক, বগুড়া।



