বগুড়ার খবরক্রীড়াজাতীয়

বিকেএসপিতে ভর্তির সুযোগ পেল সোনাতলার গর্বিত কন্যা তমালিকা আক্তার আঁখি

ইকবাল কবির লেমন

বিকেএসপিতে ভর্তির সুযোগ পেল সোনাতলার গর্বিত কন্যা তমালিকা আক্তার আঁখি। আঁখি সোনাতলা উপজেলার কামারপাড়া গ্রামের মোঃ আমিরুল ইসলাম ও বিউটি বেগমের কন্যা। নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এ সারা বাংলাদেশ থেকে বাছাইকৃত ৪০ জন খেলোয়াড়ের মধ্যে যে ৪ জন বিকেএসপিতে ভর্তির সুযোগ পেয়েছে আঁখি তাদের মধ্যে একজন। আঁখি সোনাতলা ফুটবল একাডেমীর নিয়মিত খেলোয়াড় ও সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
সোনাতলা ফুটবল একাডেমীর পরিচালক রাকিব হোসেন জুয়েল তমালিকা আক্তার আঁখির সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সে যেন বাংলাদেশের জার্সিতে দীর্ঘদিন খেলতে পারে।’
এদিকে তমালিকা আক্তার আঁখির কৃতিত্বপূর্ণ সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন সোনাতলার উন্নয়নকামী সকল নাগরিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button