সারাদেশ
সাঘাটায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী

জয়নুল আবেদীন সাঘাটা, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

সাঘাটায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ কবির শাহীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, যুবদলের কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবিএম সাইদুর রহমান রয়েল, আলহাজ্ব মোহাম্মদ আলী, সেলিম আহম্মেদ তুলিপ, মঈন প্রধান লাবু, আলাউদ্দিন মন্ডল, জসিউল করিম পলাশ, মাজেদ মন্ডল রাঙ্গা, আনিছুর রহমান, ইখতিয়ার আহমেদ সুজন, জাহাঙ্গীর মাহমুদ জুয়েল, শামীম হোসেন মন্ডল, সাইফুল ইসলাম সাইদ প্রমূখ।



