সারাদেশ

সাঘাটা উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীতে সাঘাটায় ফ্রি মেডিকেল ক্যাম্প

জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

‘রক্তদান মহৎ দান, রক্ত দিন, জীবন বাঁচান’’ এ স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার সাঘাটায় সাঘাটা উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাঘাটা উপজেলার জুমারবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, ক্যাম্পে অর্থোপেডিক্স ও মেডিসিন বিশেষজ্ঞ এবং চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা এবং স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ সৃষ্টি সহ স্বেচ্ছায় রক্তদানে জনসচেতনতা মূলক আলোচনা করা ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঘাটা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. ফাহমিদুল ইসলাম মোল্লা রানা। সার্বিক সহযোগিতায় ছিলেন সংস্থার উপদেষ্টা মো. আহসান হাবীব (হিটলু)। অনুষ্ঠান পরিচালনা করেন জুমারবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম (সোহাগ)।
সাঘাটা উন্নয়ন সংস্থার আয়োজনে এ কর্মসূচির মাধ্যমে সমাজসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সাধারণ মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ ও রক্তদানের গুরুত্ব ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা করেছেন।
বিভিন্ন এলাকা থেকে শতাধিক রোগী ক্যাম্পে চিকিৎসা সেবা গ্রহন করেন। এ সময় সংস্থার উপদেষ্টা আনোয়ার হোসেন রানা,সিরাজুল ইসলাম, স্থানীয় সমাজ সেবক আবু তাহের,ইউপি সদস্য বুলবুল আহম্মেদ,আলমগীর হোসেন, সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম,জেলা রক্ত রিষয়ক সম্পাদক খালিদ হাসানা সহ অনেকে উপস্থিত ছিলেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button