সারাদেশ

সোনাতলায় শিশুকে কুপ্রস্তাব দেওয়ায় ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার সোনাতলায় এক শিশুকে টাকার প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে মামুন মিয়া (৫০) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কা্রাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২৭ অক্টোবর সোমবার সকালে সোনাতলা পৌর এলাকার গড়ফতেপুর এতিমখানা সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে সোনাতলার গড়ফতেপুর এতিমখানা সড়কে আট বছর বয়সী এক শিশুকে একা পেয়ে পথরোধ করে টাকার প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দেয় মামুন। শিশুটি ভয় পেয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করলে লোকজন এগিয়ে এসে কুপ্রস্তাব দেওয়া মামুনকে ঘিরে ধঘরে। পুলিশ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে মামুন মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালতে মামুনকে হাজির করা হলে সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বীকৃতি প্রামানিক আদালত পরিচালনা করে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button