সাঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর আর নেই

জয়নুল আবেদীন , সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার মরহুম ফজলে রাব্বীর ভাগ্নে জাহাঙ্গীর কবীর গত বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অব¯’ায় মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে সাঘাটা উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেত…বৃন্দ, সামাজিক ও সাংস্ক…তিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের নেত…বৃন্দসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
বৃহস্পতিবার বিকেলসাঘাটা উপজেলার যাদুরতাইড় গ্রামে তাঁর নিজ বাসভবন প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। এতে মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাক্সক্ষী সহ সর্বস্তরের হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।



