বগুড়ার খবর

সোনাতলার তেকানী চুকাইনগরে চোরদের উপদ্রব বৃদ্ধি, এক রাতেই তিন প্রতিষ্ঠানে চুরি

স্টাফ রিপোর্টার

সোনাতলার তেকানী চুকাইনগর ইউনিয়নের কাচারী বাজার, তেকানী চুকাইনগর অমির উদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, ফ্লাক্স ফ্লাওয়ার কিন্ডার গার্টেন, কাচারী বাজার মসজিদ সংলগ্ন এলাকায় চোরদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। রবিবার একরাতেই চুরি হয়েছে , তেকানী চুকাইনগর অমির উদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে দুইটি, ফ্লাক্স ফ্লাওয়ার কিন্ডার গার্টেন থেকে দুইটি ও কাচারী বাজার মসজিদ থেকে একটি একটি ফ্যান চুরির ঘটনা ঘটেছে। মাদকসেবীদের কারণে এই চুরির উপদ্রব বৃদ্ধি পেয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। এলাকাবাসীর অভিমত এই এলাকা থেকে মাদকব্যবসা নির্মূল করতে পারলেই চুরিসহ নানা সামাজিক অপরাধ দূর করা সম্ভব। তাই তারা এলাকাবাসীকে সচেতন হওয়ার আহ্বানের পাশাপাশি প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button