সারাদেশ

নজরুল বিশ্ববিদ্যালয়ে বগুড়া জেলা এসোসিয়েশনের বৈচিত্র‍্যময় ‘ফল উৎসব’

রবিউল ইসলাম শাকিল,

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বগুড়া জেলা এসোসিয়েশনের বৈচিত্র‍্যময় ‘ফল উৎসব’

‎জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) অধ্যয়নরত বগুড়া জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘বগুড়া জেলা এসোসিয়েশন’-এর উদ্যোগে বর্ণাঢ্য ‘ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।
‎বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও বিজ্ঞান ভবন সংলগ্ন অডিটোরিয়ামে এই উৎসবের আয়োজন করা হয়। বাহারি সব দেশীয় মৌসুমী ফলের সমাহারে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ।
‎বগুড়া জেলা এসোসিয়েশনের সভাপতি আতকিয়া আরমানি তনুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ইলেক্ট্রিকাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও পপুলেশন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক নূরে আলম সিদ্দিকী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুস সায়াদাত সিফাত।
‎উৎসবে আম, কাঁঠাল, পেয়ারা, জামরুল, কলা, জাম, আনারস, কামরাঙ্গা, লটকন, ড্রাগন, তাল, কাঠবাদাম, করমজা ও অর বরইসহ প্রায় ১৪ প্রকারের বৈচিত্র্যময় মৌসুমী ফলের পসরা সাজানো হয়। ক্যাম্পাসের যান্ত্রিকতা ভুলে দেশীয় ফলের স্বাদ ও সুবাসে মেতে ওঠেন এসোসিয়েশনের সদস্যরা।
‎কেবল ফল আস্বাদনেই সীমাবদ্ধ ছিল না এই আয়োজন; ফলের সুবাসের সঙ্গে যোগ হয়েছিল সুর ও কাব্যের মূর্ছনা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, গান, কবিতা আর আড্ডায় চমৎকার এক স্মৃতিময় সন্ধ্যায় পরিণত হয় পুরো উৎসব। একই সঙ্গে উপস্থিত সদস্যরা সংগঠনকে আরো গতিশীল ও মুখরিত করে তুলতে নিজেদের নিজস্ব ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button