জাতীয়

ঢাকায় তিনদিনব্যাপী ইয়ূথ লিডারশীপ ডেভেলপমেন্ট ট্রেনিং সম্পন্ন

স্টাফ রিপোর্টার

২৩ জুন ২০২৬ মঙ্গলবার বিকেলে রাজধানীর আদাবরস্থ পদক্ষেপ ট্রেনিং সেন্টারের সেমিনার রুমে গণসাক্ষরতা অভিযানের আয়োজনে জিপিই এর ইওএল-আশা প্রকল্পের আওতায় সহযোগী সংগঠনের যুব সদস্যদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তিনদিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।

সমাপনী উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক ও প্রশিক্ষণ সমন্বয়ক তপন কুমার দাশ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসাক্ষরতাঅভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধূরী। সভায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের পাসা’র নির্বাহী পরিচালক ফরিদ খান, বরিশালের সেইন্ট বাংলাদেশ এর উপ-পরিচালক আহসান মুরাদ চৌধূরী, গণসাক্ষরতা অভিযানের প্রোগ্রাম ম্যানেজার আব্দুর রউফ, সিনিয়র ডেপুটি ম্যানেজার (ফিন্যান্স এন্ড একাউন্টস) খলিলুর রহমান, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার সামছুন নাহার বেগম কলি, প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম।

প্রশিক্ষণ চলাকালীন সময়ে প্রশিক্ষণার্থীরা তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে শিক্ষায় প্রধান প্রধান সমস্যা চিহ্নিত করে নিজ নিজ এলাকায় সমাধানে উদ্যোগী হওয়ার অঙ্গিকার করেন। চিহ্নিত সমস্যাগুলো হলো অনিমিয়িত উপস্থিতি, পড়ালেখায় অমনোযোগী, স্কুল থেকে শিশুদের ঝরে পড়া, শিশুশ্রম, মোবাইল আসক্তি ও সাইবার বুলিং কিশোর অপরাধ, জেন্ডার বৈষম্য, জন্মনিবন্ধন, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, যৌতুক প্রথা, আত্নহত্যা ও মানসিক চাপ, মাদকাসক্তি, পরিবেশ দূষণ, ধর্মীয় গোড়ামী ও রাজনৈতিক অস্থিরতা/প্রভাব, বয়ঃসন্ধিকালের ব্যবস্থাপনা, ব্যক্তিগত পরিস্কার পরিচ্ছন্নতা, ওয়াশব্লক, স্যানিটেশন, ডিজিটাল বৈষম্য, মানসম্মত শিক্ষার অভাব, ডিজিটাল হেল্পডেস্ক/তথ্যসেবা, শিক্ষায় জলবায়ুর প্রভাব।

প্রশিক্ষণে ইস্যূভিত্তিক সভা পরিচালনা, অনুষ্ঠান ও উপস্থাপন, নেতৃত্বের ধারণা, গুণাবলী, ব্যক্তিগত উন্নয়নে নেতার করণীয়, সরকারি সেবা ও বেসরকারি সেবা, স্থানীয় সম্পদ/সেবা চিহ্নিতকরণ ও ব্যবহার নিশ্চিতে নেতার ভূমিকা, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নের জন্য নেতার উদ্যোগ, প্রতিবেদন প্রণয়ন ও সংবাদ বিজ্ঞপ্তি তৈরি এবং তথ্য প্রযুক্তি ও ডিজিটাল সেবা নিশ্চিতে নেতার উদ্যোগ সহ বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করেন তপন কুমার দাশ, মোশারফ হোসেন, আব্দুর রউফ, সামছুন নাহার বেগম কলি এবং সিজুল ইসলাম। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করেন অতিথিরা।

তিনদিনব্যাপী এ ইয়ূথ লিডারশীপ ডেভেলপমেন্ট প্রশিক্ষণে ইওএল আশা প্রকল্পের আওতায় ১৫ জেলা থেকে আগত ১৫টি বাস্তবায়নকারী সংগঠন পঞ্চগড়ের বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন, দিনাজপুরের গ্রাম বিকাশ কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জের এসেডো, সিরাজগঞ্জের এনডিপি, ফরিদপুরের পাসা, মেহেরপুরের মউক, চট্টগ্রামের যুগান্তর সমাজ উন্নয়ন সমিতি, খুলনার আশ্রয় ফাউন্ডেশন, সিলেটের আকবেট, মৌলভীবাজারের আইডিয়া, হবিগঞ্জের এসেড হবিগঞ্জ, নেত্রকোণার সেরা, ময়মনসিংহের স্বাবলম্বী উন্নয়ন সমিতি, বরিশালের সেইন্ট বাংলাদেশ এবং ভোলার গ্রামীণ জন উন্নয়ন সংস্থা থেকে অর্ধশতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button