বগুড়ার খবর

সোনাতলায় এসপা’র উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ছাগল ও চারা বিতরণ

স্টাফ রিপোর্টার

বগুড়ার সোনাতলায় বেসরকারি উন্নয়ন সংস্থা সোনাতলা পার্সন প্রগ্রেস এসোসিয়েশন (এসপা) এর উদ্যোগে বিশটি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে দুইটি করে ছাগল ও বেশ কয়েকটি করে গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে সোনাতলার গড়চৈতন্যপুরে এসপার নিজস্ব কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসপার সভাপতি মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছাগল-গাছের চারা বিতরণ করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু। জিয়া আল হাসান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক আরেফিন মাহমুদ,এসপার নির্বাহী পরিচালক রেজাউল করিম, সাগাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিহানুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পাভেল আহম্মেদ, সাবেক ছাত্রদল নেতা নাহিয়ান হোসেন,পৌর ছাত্রদলের সভাপতি বকুল ইসলাম, উপজেলা জিসাসের সভাপতি ইমরান আলী, সহকারী শিক্ষক সলিম উদ্দিন,সারিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাঙা, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লাপিজুর রহমান বাবু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button