বগুড়ার খবর
সোনাতলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎবার্ষিকী উদযাপন

শিমন আহম্মেদ বাদল

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সোনাতলা উপজেলা ,পৌর বিএনপি এবং অঙ্গদলের যৌথ আয়োজনে দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও কালো ব্যাজ ধারণ- কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নোবেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক আহসান হাবিব রতন, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আশরাফুল হায়দার সুমন, পৌর বিএনপি নেতা সামসুল ইসলাম, মোস্তাক আহমেদ লিটন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ।



