বগুড়ার খবর
সোনাতলায় ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

পেশার মর্যাদা রক্ষা ও ওষুধ কোম্পানীর প্রতিনিধিগণের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে বগুড়ার সোনাতলায় ফারিয়া (ফার্মাসিস্ট রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন) এর উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১০ মে রবিবার সকালে সোনাতলায় সোনালী ব্যাংক মোড়ে এই কর্মসূচি পালিত হয়। ফারিয়া সোনাতলা শাখার সভাপতি রুহুল আমিন রঞ্জুর সভাপতিত্বে মানবন্ধন কর্মসূচিতে পেশার মর্যাদা রক্ষা ও ওষুধ কোম্পানীর প্রতিনিধিগণের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিসহ সর্বোচ্চ শিক্ষিত রিপ্রেজেন্টেটিভদের যথাযথ মর্যাদা দেওয়ার দাবিতে বক্তব্য রাখেন ফারিয়া সোনাতলা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আল আমিন, রিপ্রেজেন্টেটিভ জিল্লুর রহমান, হাসিবুর রহমান হাসিব, শাকিল আহম্মেদ, দুলাল হোসেন প্রমূখ।



