জাতীয়
নিকা’র বৈঠকে অনুমোদন পেল বগুড়া সিটি করপোরেশন ও মোকামতলাসহ নতুন পাঁচ উপজেলা

স্টাফ রিপোর্টার

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকা’র) ১২০তম বৈঠকে অনুমোদন পেল বগুড়া সিটি করপোরেশন ও মোকামতলাসহ নতুন পাঁচ উপজেলা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার (০৭-০৫-২৬) সন্ধ্যায় সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
নিকার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বগুড়ায় নতুন সিটি করপোরেশনকে অনুমোদন দেওয়ার পাশাপাশি বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে বিভক্ত করে ‘মোকামতলা’ উপজেলা, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে বিভক্ত করে ‘মাতামুহুরী’ উপজেলা, ঠাকুরগাঁও সদর উপজেলাকে বিভক্ত করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ উপজেলা এবংলক্ষ্মীপুর সদর উপজেলাকে বিভক্ত করে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা অনুমোদিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি -১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।



