বগুড়ার খবর

হরিখালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম অসুস্থ: সুস্থতা কামনা

স্টাফ রিপোর্টার

সোনাতলার হরিখালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সদা হাস্যোজ্জ্বল অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম বুধবার (১৩-০৫-২৬) দুপুরে দায়িত্বরত অবস্থায় হরিখালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ ক্যাম্পাসে আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে অ্যাম্বুলেন্সে করে টিএমএসএস রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। বর্তমানে সেখানে তাঁর রোগ নির্ণয়ে পরীক্ষা-নীরিক্ষাসহ প্রয়োজনীয় চিকিৎসা চলছে।
হরিখালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সদা হাস্যোজ্জ্বল অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলামের আশু সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন বগুড়া বার্তা সম্পাদক ইকবাল কবির লেমন ও প্রকাশক আবু রায়হান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button