সোনাতলা রেলস্টেশন দৃষ্টিনন্দন করতে বৃক্ষমাসুদখ্যাত মাসুদুর রহমান মাসুদের উদ্যোগ

ইকবাল কবির লেমন

সোনাতলা রেলস্টেশন চত্বর বৃক্ষরাজিতে সুশোভিত করতে উদ্যোগ গ্রহণ করেছেন বৃক্ষমাসুদখ্যাত সোনাতলা উপজেলা সমবায় দলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ।
গত বুধবার (০৮-০৭-২৬) সকালে তিনি সোনাতলা রেলস্টেশনের নবনির্মিত প্ল্যাটফর্ম সংলগ্ন উত্তরপার্শ্বে পরিত্যক্ত স্থানে সবুজায়ন, সৌন্দর্যবর্ধন ও ছায়াদানের জন্য প্রায় ১০০ টি ফুলজাতীয় গাছের চারা রোপণ করেন। রোপণকৃত চারাগুলো রক্ষায় বাঁশের বেড়া দেওয়ার ব্যবস্থাও করেন তিনি।
বৃক্ষমাসুদের এমন মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সোনাতলার প্রকৃতিপ্রেমী সাধারণ মানুষ।
এ ব্যাপারে মাসুদুর রহমান মাসুদ জানান, বৃক্ষ আমাদের আলো দেয়, বাতাস দেয়, ফল দেয়, জ্বালানি দেয়। আবার প্রাকৃতিক ভারসাম্যও রক্ষা করে বৃক্ষ। কিন্তু দিন দিন আমাদের দেশে বৃক্ষ কমে যাচ্ছে। আমরা সকলে উদোগী হলে প্রাকৃতিক ভারসাম্যপূর্ণ একটি সবুজ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। আমি সেই লক্ষে দীর্ঘদিন ধরে নিজ উদ্যোগে গাছের চারা রোপণ করে চলেছি। সোনাতলা রেলস্টেশন চত্বরে বৃক্ষের চারা রোপণ সেই প্রক্রিয়ারই অংশ। এই চারাগুলো রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও করছি আমি। আগামীতে এই চারাগুলো সোনাতলা রেলস্টেশন এলাকার সৌন্দর্যবর্ধন করবে ও ক্লান্ত যাত্রীদের ছায়াদান করবে। তিনি এমন কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।



