বগুড়ার খবর

সোনাতলা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার

বগুড়ার সোনাতলা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে সোনাতলা পৌর কনফারেন্স রুমে এই বাজেট ঘোষণা করেন সোনাতলা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া। ২০২৬-২৭ অর্থবছরে পৌরসভাটির জন্য ৩৬ কোটি, ৫৪ লাখ, ৬৭ হাজার, ১৮০ টাকা, ৪১ পয়সার বাজেট ঘোষণা করা হয়। প্রস্তাবিত বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ২৬ কোটি, ৮২ লাখ, ১৮০ টাকা, ৪১ পয়সা। ঘোষিত বাজেটে মোট রাজস্ব আয় ৩ কোটি, ১৫ লাখ, ২৬ হাজার, ১৬৪ টাকা, ৩৯ পয়সা, মোট উন্নয়ন আয় ৩৩ কোটি, ৩৯ লাখ, ৪১ হাজার, ১৬ টাকা, ২ পয়সা। মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২ কোটি, ৯২ লাখ, ৮৫ হাজার টাকা এবং মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩৩ কোটি ৩৫ লাখ টাকা।
পৌর সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীরের সঞ্চালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, কেন্দ্রীয় মহিলা দলের সহ-ধর্মীয় সম্পাদক শায়েলা আক্তার মুক্তা, বিএনপি নেত্রী বিজলী খাতুন, উপ-সহকারী প্রকৌশলী আবু শাহীন, সাংবাদিক শহিদুল ইসলাম শাহীন, ইকবাল কবির লেমন, আবু হেলাল, আব্দুর রাজ্জাক, বিকাশ স্বর্ণকার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম, পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলাম পান্নু ও সাধারণ সম্পাদক রুহুল আমিন রাজু।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button