বগুড়ার খবর
সোনাতলা উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

শিমন আহম্মেদ বাদল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সোনাতলা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে সোনাতলা ফাজিল ডিগ্রী মাদ্রাসায় বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন মাদ্রাসাটির অধ্যক্ষ মোহাম্মদ আতাউর রহমান আনসারী, সোনাতলা উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আসিফ রেজা নিয়ন, সোনাতলা পৌর ছাত্রদলের সহ-সভাপতি শাফিউল ইসলাম, বালুয়াহাট ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান রিয়াদ,
সোনাতলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি এস এম মিজান, মাদ্রাসার সহকারী অধ্যাপক হাসানুজ্জামান, সিনিয়র শিক্ষক আলমগীর ইসলাম,
অধ্যাপক মোঃ মমিনুল ইসলাম, এবং শিক্ষার্থী সাব্বির, রব্বানি,তুষার,সিয়াম,মামুনসহ অনেকে।



