সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

জয়নুল আবেদীন,সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীদের চিকিৎসাসেবা আরও সহজতর করা এবং হাসপাতালের চলমান বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে ব্যবস্থাপনা কমিটির সভা গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওয়ারেছ আকন্দ এমপি। বক্তব্য দেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবীর,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ও সদস্য সচিব ডা. ইলতুতমিশ আকন্দ, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মেহেদী হাসান তন্ময়, সাঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. ইব্রাহিম হোসেন মন্ডল, ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিব, উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারী প্রভাষক এনামুল হক, পরিবার পরিকল্পনা পরিদর্শক আশরাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম প্রমুখ। এসময় স্থানীয় সাংবাদিক ও কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা হাসপাতালের চিকিৎসাসেবা আরও গতিশীল ও জনবান্ধব করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি রোগীদের সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেডিকেল অফিসার ডা. আব্দুল আল ফারুক।



