বগুড়ার খবর

সোনাতলার সুজাইতপুরে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১, থানায় এজাহার

স্টাফ রিপোর্টার

বগুড়ার সোনাতলার সদর ইউনিয়নের সুজাইতপুর (পশ্চিমপাড়া) গ্রামে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছে মোঃ আজিদুল (২২) নামের এক যুবক। গুরুতর আহত আজিদুল সুজাইতপুর (পশ্চিমপাড়া) গ্রামের মোঃ মোতালেবের ছেলে। বর্তমানে গুরুতর আহত আজিদুল সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও একই ঘটনায় আহত হয়েছেন আজিদুলের মা মোছাঃ রাশেদা বেগম (৪৬)। হামলার ঘটনায় ২৭-১১-২৬ তারিখে বাদি হয়ে সোনাতলা থানায় এজাহার দায়ের করেছেন মোছাঃ রাশেদা বেগম।
এজাহারে মোছাঃ রাশেদা বেগম উল্লেখ করেছেন, গত ২৫-১১-২৬ তারিখে আনুমানিক দুপুর দুইটা ত্রিশ মিনিটের দিকে মোঃ আজিদুল ইসলাম সুজাইতপুর (পশ্চিমপাড়া) এর নিজ বাড়ি হতে বালুয়াহাটের দিকে যাওয়ার জন্য রওনা হলে সুজাইতপুর (পশ্চিমপাড়া) গ্রামে মৃত হাসেন শেখের ছেলে মোঃ আব্দুর রহিম শেখের দোকানের পার্শ্বে পাকা রাস্তার উপর পৌঁছলে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে মোঃ আব্দুর রহিম শেখের নেতৃত্বে তার ছেলে সাধন মিয়া, মেহেদী মিয়া, স্ত্রী ফরিদা বেগম ও ভাই মোনারুল ইসলামসহ অজ্ঞাত কয়েকজন দলবদ্ধ হয়ে এসএস পাইপ, ধারালো ছোরা, হাসুয়া, চাইনিজ কুড়াল, লোহার রড ও কাঠের বাটামসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আজিদুল ইসলামের পথরোধ করে হাসুয়া দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে। তারা তাকে বেধড়ক মারপিট করে। এসময় তারা আজিদুলের পকেটে থাকা ২৫ হাজার ৫শ’ টাকা কেড়ে নেয়। আজিদুলের আর্ত চিৎকারে তার মা রাশেদা বেগম এগিয়ে আসলে তাকেও উল্লেখিত ব্যক্তিরা কিল, ঘুষি, লাথি মারে ও কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানি ঘটায়। পরে তাদের চিৎকারে স্থানীয় লোকজন উপস্থিত হলে হামলাকারীরা খুন-জখমের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।
এ ব্যাপারে সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবির হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, ‘এরকম একটি এজাহার দায়েরের কথা শুনেছি। পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button