বগুড়ার খবর

নীতিমালার বেড়াজালে এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যোগ্যতাসম্পন্ন ট্রেড এমপিও বঞ্চিত, মানবেতর জীবনযাপন কয়েকশ’ শিক্ষকের

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডর অধীন এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রমের যোগ্যতাসম্পন্ন নন এমপিও ট্রেডগুলো এমপিওভূক্তির সকল যোগ্যতা অর্জন করলেও শুধুমাত্র নীতিমালার জটিলতার কারণে বছরের পর এমপিওবিহীন থাকায় চাকরিজীবনের দীর্ঘ সময় শিক্ষকতা পেশায় নিজেদের নিয়োজিত রেখেও আর্থিক অনটনে মানবেতর জীবনযাপন করছে কয়েকশ’ শিক্ষক। মানবেতর জীবনযাপন করা শিক্ষকদের মধ্যে রয়েছেন এনটিআরসিএ কর্তৃক যোগ্যতা অর্জনকারী শিক্ষকসহ সাধারণভাবে নিয়োগ পাওয়া মেধাবী শিক্ষকগণ। শিক্ষাজীবনের সর্বোচ্চ ডিগ্রী অর্জন করে যথাযথ নিয়মে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়ে জীবনের একটি বড় সময় শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকেও এমপিও না পাওয়ায় চরম হতাশায় রয়েছেন ভুক্তভোগী শিক্ষকেরা। তাদের অনেকের চাকরির বয়স রয়েছে ৩ থেকে ১০ বছরের মধ্যে। জানা যায়, ২০১৯ সালে এমপিও ও জনবল কাঠামোয় নতুন নিয়মের মাধ্যমে ট্রেডভিত্তিক এমপিও জটিলতার সৃষ্টি হয়। যার কারণে এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রমের নন এমপিও ট্রেডগুলো পরবর্তী সময়ে কাম্য যোগ্যতা অর্জন করলেও এমপিওভূক্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতার শিকার হচ্ছে। এমপিও’র সকল যোগ্যতা অর্জন করেও তাদের অপেক্ষা করতে স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো এমপিও’র গতানুগতিক ধারার পরবর্তী সময় পর্যন্ত। এ ব্যাপারে সারাদেশের যোগ্যতা অর্জনকারী এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রমের নন এমপিও ট্রেডগুলোর ভুক্তভোগী শিক্ষকেরা বারবার শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তরে যোগাযোগ করে আবেদন-নিবেদন করলেও কাক্সিক্ষত কোন ফল পায়নি। চাকরিজীবনের শেষ পর্যায়ে এসেও সকল যোগ্যতা নিয়ে এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করা নন এমপিও ট্রেডের শিক্ষকেরা আর্থিক হতাশায় বর্তমানে চরম বিকারগ্রস্ত হয়ে পড়েছেন। ইতিমধ্যে অনেক যোগ্যতাসম্পন্ন ট্রেড শিক্ষক বেতনভাতা না পেয়েই ইহলোক ত্যাগ করেছেন।
এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নন এমপিও ট্রেডের যোগ্যতা অর্জনকারী শিক্ষকদের মতে, বৈষম্যহীন বাংলাদেশে শিক্ষকদের সাথে এমন বৈষম্যপূর্ণ আচরণ কোনভাবেই মেনে নেয়ার মতো না। তারা দ্রুততার সাথে এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যোগ্যতা অর্জনকারী নন এমপিও ট্রেড ও ওই ট্রেডের শিক্ষকদের এমপিও করার দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক বগুড়ার সোনাতলা উপজেলার হরিখালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের একজন ভুক্তভোগী নন এমপিও ট্রেড শিক্ষক জানিয়েছেন, ‘এনটিআরসি কর্তৃক নেয়া পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমি ২০১৩ সালে প্রতিষ্ঠানটিতে নিয়োগপ্রাপ্ত হই। ২০১৯ সালে আমার প্রতিষ্ঠানটি এমপিওভূক্ত হয়। কিন্তু প্রতিষ্ঠানটি এমপিওভূক্ত হলেও ট্রেডভিত্তিক শিক্ষার্থী-পরীক্ষার্থী স্বল্পতা ও পাসের হার কম থাকার অজুহাতে সেই সময় প্রতিষ্ঠানটির ৪ টি ট্রেড এমপিওভূক্তকরণ সম্ভব হয়নি। পরবর্তী সময় আমার ট্রেড অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ট্রেডসহ দেশের অন্যান্য এমপিওভূক্ত বিএমটি প্রতিষ্ঠানের নন এমপিও ট্রেডগুলো সকল যোগ্যতা অজর্ন করলেও ট্রেড এমপিও’র কোন উদ্যোগ নিচ্ছেনা শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা অধিদপ্তর।’ তারা অপেক্ষা করছে গতানুগতিক ধারার সামগ্রিক এমপিওকরণের পরবর্তী সময় পর্যন্ত। মানবিকতা বিবেচনায় তিনি অগ্রাধিকার ভিত্তিতে এমপিওভূক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রমের নীতিমালা অনুযায়ী যোগ্যতা অর্জনকারী নন এমপিও ট্রেড ও সংশ্লিষ্ট শিক্ষকের এমপিও ভূক্তির দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button