সাঘাটায় দুই মাদক মামলার আসামি গ্রেপ্তার

জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটায় পৃথক দুটি মাদক মামলায় পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার ওসমানের পাড়ার মো. শাহিন মিয়া (৩৫) ও ভরতখালী গ্রামের মো. বেল্লাল হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শাহিন মিয়া সাঘাটা থানার মামলা নম্বর ২৯/২৫০-এর আসামি। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১০(ক) ও ৪১ ধারায় মামলাটি করা হয়েছে। অন্যদিকে, বেল্লাল হোসেনের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল মামলা নম্বর ২১৭৪/১৫ এবং ঢাকা রেলওয়ে থানার মামলা নম্বর ৪(৮)১৫ রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার ৩(ক) উপধারায় দায়ের করা মামলার আদালতের প্রসেস গাইবান্ধা নম্বর ৪৫৮/২৬, তারিখ ২২ অক্টোবর ২০২৬। বেল্লাল হোসেন উপজেলার ভরতখালী গ্রামের মৃত সবুজ মিয়ার ছেলে।
সাঘাটা থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা দুরুল হুদা জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



