সারাদেশ
সাঘাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

জয়নুল আবেদীন, সাঘাটা(গাইবান্ধা) প্রতিনিধি

জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে গাইবান্ধার সাঘাটায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সাঘাটা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে সকালে র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ আকন্দ। উপজেলা প্রাণিসম্পদ অফিসার আশরাফুল আলমের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভুমি) রতন কুমার দত্ত,উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, জামায়াতের আমির ইব্রাহীম হোসেন , সেক্রেটারি আব্দুল গফুর, পল্লী উন্নয়ন অফিসার সামিউল ইসলাম, জাহাঙ্গীর কবির জুয়েল, শহিদুল ইসলাম প্রমুখ।



