বগুড়ার খবর

সোনাতলার কাবিলপুরে মাদকবিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার

বগুড়ার সোনাতলা উপজেলার কাবিলপুর নাপিতবাড়ী মোড়ে মঙ্গলবার বিকেলে মাদকবিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক সমাজের উদ্যোগে অনুষ্ঠিত মানবন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে এলাকার সাধারণ জনগণ অংশগ্রহণ করে। কর্মসূচি থেকে বক্তারা গত সোমবার দুপুরে কাবিলপুর নাপিতবাড়ি মোড়ে গাজা ক্রয়-বিক্রয়ের ঘটনায় প্রতিবাদ করায় সদর ইউনিয়ন কৃষকদলের সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ এর উপজেলা শাখার সদস্য জিয়াউর রহমানের উপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। তাঁরা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ।
সুজা মোল্লার সভাপতিত্বে মাদকবিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা, সোনাতলা নাগরিক কমিটির সদস্য সচিব সোহেল আহমেদ খান, সিনিয়র সাংবাদিক মোশাররফ হোসেন মজনু, প্রয়াস ও বগুড়া বার্তা সম্পাদক ইকবাল কবির লেমন, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শফিউল্লাহ শফি, গণ অধিকার পরিষদ সোনাতলা উপজেলা শাখার আহ্বায়ক শাহারুল ইসলাম লাজু, আলোর প্রদীপ চেয়ারম্যান এম এম মেহেরুল, কৃষকদল নেতা মাসুদ রানা, আলোর প্রদীপ সদস্য মামুনুর রশীদ মামুন, আব্দুল করিম, সদর ইউনিয়ন কৃষকদলের ্সাংগঠনিক সম্পাদক তারাজুল ইসলাম ও সদস্য মোমিনুল ইসলাম মোমিন। কর্মসূচি সঞ্চালন করেন আলোর প্রদীপের সদস্য মেহেদী হাসান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button